শাহরাস্তিতে ২৩ হাজার টাকা, ৩৩ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি
ডাকাতরা ডাকাতি করে ২৩ হাজার টাকা ও ৩৩ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন ধরণের মালামাল নিয়ে গেছে শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামের বড় বাড়ি থেকে বৃহস্পতিবার গভীর রাতে।
ডাকাতদের মারধরে আহত হন বাড়ির দুই সদস্যও।
বাড়ির লোকজন জানান, মুখোশ পরা ১৫/১৬ ডাকাত আন্দুল জলিলের ঘরে ঢুকে বাড়ির লোকজনদের মারধর করে। তারা টাকা ও স্বর্ণালঙ্কার ছাড়াও মোবাইল ফোন সেট, ক্যামেরাযুক্ত মোবাইল ফোন সেট, চার্জলাইট এবং কাপড়-চোপড় নিয়ে যায়।
ডাকাতদের মারধরে আব্দুল জলিল(৫৫) ও তার ছেলের বউ শামসুন্নাহার (২০) আহত হন।
শুক্রবার সকালে স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার বলেছেন, মামলা করার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
