আট মাস পর অপহৃত কিশোর উদ্ধার
অপহরণের আট মাস পর রাজবাড়ী জেলার দক্ষিণ গোয়ালন্দ থেকে মঙ্গলবার সন্ধ্যায় র্যাব ৮ এর একটি দল কিশোর সাবিতকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
র্যাব-৮ জানিয়েছে, গত ১৭ এপ্রিল ঢাকার লালমাটিয়ার বাসা থেকে কৃষি কর্মকর্তা খন্দকার মো. সাইফুল্লার ছেলে খন্দকার মো. সাবিত (১৭) অপহৃত হয়।
অপহরণকারীরা মোবাইল ফোনে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে হুমকি দিত। সাবিতের মা সুমাইয়া খন্দকার ঢাকার মোহাম্মদপুর থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ এলাকায় অভিযান চালিয়ে সাবিতকে উদ্ধার করে।
