জাবিতে ঈদ ও শীতকালীন ছুটি ১৭ দিন
ঈদুল আযহা ও শীতকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও পরীক্ষা ১৭ দিন বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
৩০ ডিসেম্বর থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
তবে বিশ্ববিদ্যালয়ের অফিস ৩০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ৯ দিন বন্ধ থাকবে।
