২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের জোটে যোগদানের সম্ভাবনাই বেশি: এরশাদ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে যাওয়ার সম্ভাবনাই এখন বেশি–নির্বাচনী জোটে যোগ দেওয়া নিয়ে গত পাঁচ মাস ধরে বিপরীতমুখী ও পরষ্পরবিরোধী বক্তব্য দেওয়ার ধারাবাহিকতায় জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 02:46 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বৃহস্পতিবার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ জানান, “ চার দলীয় নির্বাচনী জোটে যোগ দেওয়ার সম্ভাবনা এখন কম।”

নির্বাচনী জোটে যোগ দেওয়া প্রসঙ্গে এরশাদ জানালেন, “শিগগিরই একটি জোটের সঙ্গে হয়তো নির্বাচনী সমঝোতায় যাবে। সেক্ষেত্রে ১৪ দলের জোটে যোগ দেওয়ার সম্ভাবনাই এখন বেশি।”