জয়পুরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ১ গৃহবধু নিহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার করিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী গৃহবধু নিহত হয়েছেন।
এছাড়া বিএসএফ আরও একজন গৃহবধুকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পাঁচবিবি উপজেলার করিয়া সীমান্তের ২৭৮/৫ সাব পিলারের কাছে বৃহস্পতিবার সকালে বিএসএফের গুলিতে নিহত গৃহবধুর নাম জরিনা বেগম (৪৩)। তিনি পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা।
এসময় গুলিবিদ্ধ হন নন্দাইল গ্রামের অপর এক গৃহবধু মাসুমা বেগম (৩৫)। তাকে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ নিযে গেছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে জয়পুরহাট-২৯ রাইফেল ব্যাটালিয়নের সহÍঅধিনায়ক মেজর শাকির জানান, এ বিষয়ে আলোচনার জন্য দুটি দেশের মধ্যে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে নিহত গৃহবধু জরিনার লাশ ও অপহৃত গৃহবধুকে ফেরত চাওয়া হবে।
এদিকে এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিডিআর-বিএসএফ সীমান্তে সৈন্যসংখ্যা বাড়ানোসহ টহল জোরদার করেছে।
