২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় হাতির আক্রমনে কৃষক নিহত

বন্যহাতির আক্রমনে মালেক (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন পটিয়া উপজেলার হাইত গাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় শনিবার সকালে। বন্যহাতির পাল ফসলি জমিরও ব্যাপক ক্ষতি করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 05:43 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

কৃষকরা জানান, আলীর পাহাড় এলাকার ধান ও অন্যান্য ফসলি জমিতে একদল হাতি নেমে আসে সকালের দিকে । এ সময় পাহারারত কৃষক মালেক টিন পেটাতে থাকলে একটি বন্যহাতি তার দিকে তেড়ে আসে। এক পর্যায়ে হাতিটি শুঁড় দিয়ে পেচিয়ে তাকে মাটিতে আছরাতে থাকে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে গ্রামবাসী জড়ো হয়ে হাতির পালকে তাড়া করলে হাতিগুলো পালিয়ে যায়।