স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি কার্যকর
গৌরীপুর উপজেলার মনাটি গ্রমের আইনুল হক (২৮) নামে এক ব্যক্তির ফাঁসি কার্যকর হয়েছে মঙ্গলবার রাতে।
ময়মনসিংহ জেলখানায় এই ফাঁসি দেওয়া হয়।
২০০০ সালে স্ত্রী হোসনে হাসনাকে পিটিয়ে হত্যার দায়ে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করা হয়। মামলার রায়ে বিচারক আইনুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। আইনুলের পরিবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েও পায়নি।
