লাকসামে বাস চাপায় আশার ব্যবস্থাপক নিহত
সড়ক দুর্ঘটনায় আশার ব্যবস্থাপক বশিরউল্লাহ নিহত হয়েছেন কুমিল্লা-লাকসাম সড়কের বাগমারায় বুধবার সকালে।
মোটর সাইকেলে করে লাকসাম যাওয়ার পথে সাড়ে নয়টার দিকে লাকসাম উপজেলা ব্যবস্থাপক বশিরউল্লাহকে পিছন থেকে ঢাকা এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো ব-০৫১৫) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাত্র কিছুদিন আগে তিনি বিয়ে করেছিলেন ।
পুলিশ বাসটি আটক করেছে ।
বিকেল তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
