২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে জবাই করে যুবক হত্যা

হাসানুর রহমান (২০) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে সদর উপজেলার দেয়াড়া গ্রামে সোমবার গভীর রাতে। হত্যাকারীরা তার মোটর সাইকেলটিও নিয়ে যায়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

কোতয়ালী থানার এস আই আব্দুল হাই জানান, দেয়াড়া গ্রাম থেকে হাসানুরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মোটরসইকেল ছিনিয়ে নেয়ার জন্য তাকে জবাই করা হয়।

হাসানুর মোটর সাইকেল ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি সদর উপজেলার কচুয়া খানপাড়ার জনৈক জমির হোসেনের ছেলে।

লাশ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।