২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৈলাসটিলা গ্যাসক্ষেত্রে আকস্মিক অগ্নিকান্ড

গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের একটি কূপে মঙ্গলবার সকালে আকস্মিক অগ্নিকান্ডে আশপাশের গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

তবে গ্যাস কূপের খনন কর্মীসহ অগ্নিনির্বাপক দলের সদস্যরা আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। অসতর্কতার কারণে এই আগুনের সূত্রপাত হয় বলে কর্তৃপক্ষ জানায়।

গ্যাস ক্ষেত্র কর্তৃপক্ষ জানায়, গ্যাস ক্ষেত্রের ১ নম্বর কূপের পাশে (৩০০ গজের ভেতর) সকাল সাড়ে ১০ টার দিকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি রুটিন কাজ করার সময় পাইপ লাইনে হঠাৎ গ্যাসের চাপ দেখা দিলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সিলেট থেকে অগ্নিনির্বাপক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গ্যাসক্ষেত্রের খননকর্মীদের নিয়ে বেলা ১১ টার দিকে আগুন নেভাতে সক্ষম হন।

এ ব্যাপারে কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের উপ-ব্যবস্থাপক খাজা আহমদ বলেন, “গ্যাস ক্ষেত্রে গ্যাসের চাপ থাকাটা স্বাভাবিক। আর অসতর্কতার কারণে আগুনের সূত্রপাত হয়। তবে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।”