ঢাবির সব পরীক্ষা স্থগিত
অনিবার্য কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স এবং সনাতন পদ্ধতির সব পরীক্ষা ২৫ নভেম্বর শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ নভেম্বর রবিবার থেকে সব পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুসারে যাথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।
