২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে আলতাফ হোসেন (২২) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে শুক্রবার।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

বিডিআর ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, ঘটনাস্থল ভারতীয় এলাকায় সীমান্তের জিরো পয়েন্ট থেকে কয়েক শ’ গজ ভিতরে।

সূত্র জানায়, কাকডাঙ্গার কেড়াগাছি সীমান্তের উল্টো দিকে তারালি ক্যাম্পের বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে কয়েক রাউণ্ড গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ী নিহত হন। বিএসএফ সদস্যরা বেশ কয়েকটি গরুও ধরে নিয়ে গেছে।

নিহত আলতাফ কলারোয়ার ফয়জুল্লাহপুর গ্রামের আনিস উদ্দীনের ছেলে।

৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কামরুল জানান, বিএসএফ ৩ রাউণ্ড গুলি ছোঁড়ে। এতে ওই গরু ব্যবসায়ী নিহত হন।