২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে নিহত ১, আহত ৫০

যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে একব্যক্তি নিহত ও ৫০ জন আহত হয়েছেন কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিলাউড়ে বৃহস্পতিবার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 06:32 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

নিহতের নাম নুরুল হক (৪৫)। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আসার সময় শিলাউড়ে সামনের চাকা খুলে গেলে বাসটি (ঢাকা-মেট্রো-ঢ ৯১৪৩) রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে নুরুল হক মারা যান।