ঝালকাঠীতে বিচারক হত্যা: ১৪ নভেম্বরকে বিচার বিভাগের জন্য শোকদিবস ঘোষণার দাবি
ঝালকাঠিতে দুই বিচারক হত্যার প্রথম মৃত্যুবার্ষিকী ১৪ নভেম্বরকে বিচার বিভাগের জন্য শোকদিবস ঘোষণার দাবি জানিয়েছে বিসিএস বিচার এসোসিয়েশন।
বিচারকরা তত্ত্বাবধায়ক সরকারের আমলেই এ হত্যার রায় কার্যকর এবং দুজন বিচারকের নামে ঝালকাঠিতে ঘটনাস্থলেই স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি জানিয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারকদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক শোক সভায় বিচারকরা এ দাবি জানান।
এ শোক সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। শোক সভা ও মিলাদ মাহফিলে দুজন বিচারক হত্যার প্রত্যক্ষদর্শী বিচারক বর্তমানে ঢাকার ষষ্ঠ সহকারী জজ আব্দুল আউয়ালসহ বেশ কয়েকজন বিচারক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের এ পরিস্থিতিতে ও জঙ্গিরা থেমে নেই। কাঠগড়ায় দাঁড়িয়েও তারা বিচারকদের এখন হুমকি দিচ্ছে।
