২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সিইসির পদত্যাগ দাবিতে আইনজীবীদের সমাবেশ

প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের পদত্যাগ, নির্বাচন কমিশন পুর্নগঠন ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিক্ষোভ সমাবেশ করেছে রাজবাড়ীতে মঙ্গলবার।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 03:53 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

আইনজীবীদের কার্যালয় থেকে সকালে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বড়পুল এলাকায় জনতার অস্থায়ী মঞ্চে মিছিলকারীরা সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন আইনজীবী এ্যাডভোকেট চিত্তরঞ্জন গুহ, উজির আলী, শফিকুল আজম মামুন, শফিকুল ইসলাম শফি প্রমুখ।