২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ১৮ জায়গায় বিকেল ৪টায় বিএনপির কর্মসূচি

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ডাকে দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার বিকাল চারটায় রাজধানীর ১৮টি জায়গায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 01:26 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রাজধানীর ১৮ জায়গার মধ্যে মহানগর বিএনপি যে ১৭টিতে সমাবেশ ও মিছিল করবে সেগুলো হল: কোতোয়ালী থানার নয়াবাজার বিএনপি কার্যালয়ের সামনে, সূত্রাপুর থানার ধোলাইখাল মোড়ে, রমনা থানার সিদ্বেশ্বরীর বালুর হাট মাঠে, ডেমরা থানার শহীদ ফারুক সড়কের বিএনপি কার্যালয়ের সামনে, পল্টন থানার শান্তিনগর স্টেন্ডপয়েন্ট মার্কেটের সামনে, সবুজবাগ থানার মুগদাপাড়া কমিউনিটি সেন্টারের সামনে, মতিঝিল থানার ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে, খিলগাঁও থানার রামপুরা আল আমিন সুপার মার্কেটের সামনে, পল্লবী ৬ নং ওয়ার্ড কমিশনারের কার্যালয়ের সামনে, ধানমন্ডি থানার নিউ মার্কেট ওভারব্রীজের নীচে, বাড্ডা থানার মধ্য বাড্ডা হোসেন মার্কেটের সামনে, তেজগাঁও থানার তেজগাঁও স্টেশন রোডে, লালবাগে নবাবগঞ্জ সেকশনে, শ্যামপুর থানার আলম মার্কেটের সামনে, কাফরুলে রোকেয়া সরনীতে, মোহাম্মদপুর থানার বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে এবং গুলশান থানার বনানী কাঁচাবাজার এলাকায়।

এছাড়া শ্রমিকদলের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকার আটটি নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্যরা মঙ্গলবার সকাল ১১টায় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার সাথে তার বাসভবনে সাক্ষাত করেন। মান্নান ভুঁইয়া সমাবেশ সফল করার জন্য তাদের আহ্বান জানান। এসময় ঢাকার আট সাবেক সাংসদ সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, এস এ খালেক, সালাউদ্দিন আহমেদ, মেজর (অব) কামরুল ইসলাম, মোসাদ্দেক আলী ফালু, আমানউল্লাহ আমান, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।