আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
সদরপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩০ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সদরপুর থানার এসআই আসলাম বাদী হয়ে শুক্রবার রাতে এ মামলা করেন।
মামলায় প্রধান আসামি কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক মাতুব্বরের ভাতিজা বেলায়েত। তবে শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
কৃষ্ণনগর যাওয়ার পথে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আগামী নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী শামসুল হক কাড়ালের গাড়িবহরকে শুক্রবার বাধা দেয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়।
