টাঙ্গাইলে নিষিদ্ধ বাহিনীর আঞ্চলিক কমাণ্ডার গ্রেপ্তার
টাঙ্গাইল থানা পুলিশ শুক্রবার নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল-পতাকা) আঞ্চলিক কমান্ডার ওমর আলীকে (৩২) তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, ওমর আলী সদর উপজেলার চরাঞ্চল হুগড়া ইউনিয়নের কাশীনগর গ্রামের বাদশা মন্ডলের ছেলে।
তার বিরুদ্ধে সদর থানায় ৭টি হত্যা এবং একটি করে ডাকাতি, অপহরণ ও পুলিশের ওপর হামলার মামলা রয়েছে।
