২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ড

নরসিংদীর ঘোড়াশালে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে বুধবার এক অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক ও তিনজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে এবং কারখানার প্রায় ৬০ ভাগ পুড়ে গেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সকাল ১০টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কারখানার আরএফএল প্লাস্টিক পাইপ ইউনিটে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘোড়াশাল, নরসিংদী, ঢাকা, টঙ্গী ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১ টা থেকে দুপুর পৌনে ২ টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরএফএলের ম্যানেজার (এক্সপোর্ট) মো. বিল্লাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ২০/২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক ফিরোজ সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।