২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজলায় অবাঞ্ছিত সাবেক সাংসদ মঙ্গু

বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন মঙ্গু পুলিশ বাহিনীর পাহারায় বুধবার হিজলায় এলে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার দুটি স্পিডবোট ভাংচুর করে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 03:06 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

পরিস্থিতি সামাল দিতে মঙ্গু হিজলা থেকে বরিশালে চলে যান। এ ঘটনার পর পরই বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জয়নাল আবেদীনের সমর্থকরা হিজলায় মঙ্গুকে অবাঞ্ছিত ঘোষণা করে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল বের করে।

হিজলা থানার এস আই জহিরুল ইসলাম স্পিডবোট ভাংচুরের কথা স্বীকার করে বলেন, সকাল ৯টার দিকে মঙ্গু হিজলায় কিছুসময় অবস্থান করে চলে গেছেন।

এ ব্যাপারে মোশাররফ হোসেন মঙ্গু বলেন, ‘কতিপয় সন্ত্রাসী আমার অনুপস্থিতিতে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।’