২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট সীমান্ত থেকে ৫ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার দুপুর ১২টার দিকে পাঁচ বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 04:44 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

এ নিয়ে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিন দুর্গাপুর গ্রামে গিয়ে জানা গেছে, বেলা ১২টার দিকে দুর্গাপুর সীমান্ত এলাকার ৯২৫/৮/এফ পিলারের কাছে জিরো পয়েন্টে একটি ধানক্ষেতে কাজ করার সময় বিএসএফ সদস্যরা পাঁচ বাংলাদেশীকে ধরে নিয়ে যায়। এরা হলেন হবি (৪০), মোফা (৪৫), রহিদুল (৩০), মফিজার (৩০) ও ফেতু (৫৫)। এদের সবারই বাড়ি দুর্গাপুরের কুটিবাড়ি চরে।

জানা গেছে, মোগলহাট কোম্পানী কমাণ্ডার সুবেদার মকবুল হোসেন বিকাল চারটার দিকে ভারতের পঞ্চায়েত হাজী ক্যাম্পে পাঁচ বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে চিঠি পাঠিয়েছেন। তবে বিএসএফের পক্ষ থেকে এখনও কোন উত্তর আসেনি। শেষ খবর পর্যন্ত তিনি উত্তরের অপেক্ষায় ওই স্থানেই অপেক্ষা করছেন।

এ ছাড়া ১৯ ব্যাটেলিয়নের কমাণ্ডার নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি কোম্পানী কমাণ্ডারকে যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়া পরিস্থিতি আপাতত শান্ত বলেও তিনি মন্তব্য করেন।