বিচারপতি হামিদুল হক প্রধান উপদেষ্টার পদ নিতে অসম্মত ছিলেন না
‘তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ নিতে আমি অসম্মত বা অপারগ এরকম কখনোই আমি বলিনি’, বিচারপতি হামিদুল হক জানালেন।
রোববার দুপুরে নফহবংি২৪.পড়স কে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি হামিদুল হক বলেন, ‘রাষ্ট্রপতির সামরিক সচিবকে আমি বলেছিলাম, উভয়পক্ষ আমার বিষয়ে একমত না হলে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া সমীচীন হবে না’।
হামিদুল হক বলেন, ‘উভয়পক্ষের একমত হওয়া প্রসঙ্গে আমার বক্তব্যকে আমি দায়িত্ব নিতে অপারগ একথাটি বলা কিছুতেই ঠিক হয়নি’।
রোববার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিচারপতি হক বলেন, ‘রাষ্ট্রপতির সামরিক সচিব আমাকে বলেছিলেন যে, প্রধান উপদেষ্টা হিসেবে আপনার নাম আসছে। কিন্তু আপনার ব্যাপারে সবাই একমত নন। এ অবস্থায় আপনি কি দায়িত্ব নিতে চান? আমি বলেছিলাম সবাই একমত না হলে এ দায়িত্ব নিতে চাই না’।
বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া রোববার বঙ্গভবন থেকে বেরিয়েও বলেছেন, ‘দায়িত্ব নিতে বিচারপতি হামিদুল হক অপরাগতা জানিয়েছেন’। মান্নান ভূঁইয়া অসত্য বলছেন কি-না এ প্রশ্ন করা হলে বিচারপতি হক নফহবংি২৪.পড়স কে বলেন, ‘আমার বক্তব্যকে সেভাবে ব্যবহার করা হয়েছে’।
