২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বোমা তৈরির সময় নিহত ১ জন নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছোটপুটিবাড়ি গ্রামে শনিবার সকালে বোমা তৈরির সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) এক সদস্য নিহত এবং অপর একজন আহত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 02:58 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

নিহতের নাম শাহাবুল (৩০)। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামে। আহত ব্যক্তির নাম আশরাবুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টায় ছোটপুটিবাড়ি গ্রামে আশরাবুলের বাড়িতে বোমা তৈরির সময় এ ঘটনা ঘটে।

আহত আশরাবুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।