২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীরা সরকারি বাসা ছাড়বেন ২৭ অক্টোবর

মন্ত্রী,প্রতিমন্ত্রী,উপমন্ত্রীরা নিজ নিজ বাসা-বাড়ি ঠিক করে ফেললেও সেখানে ওঠেননি। ঈদের পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে সরকারি বাসভবন ছেড়ে নিজ নিজ ঠিকানায় উঠবেন বলে একাধিক সিনিয়র মন্ত্রী জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

আগামী ২৭ অক্টোবর সংসদের মেয়াদ পূর্ন হওয়ার সঙ্গে সঙ্গে চার দলীয় জোট সরকারের মেয়াদও শেষ হয়ে যাবে। মন্ত্রিসভার সব সদস্য ইতিমধ্যে নিজ নিজ বাসা ও ভাড়া বাসায় নিজেদের আসবাপত্র ও সরঞ্জামাদি নিয়ে গেছেন এবং যাচ্ছেন। সে সব বাসায় টেলিফোনের নতুন সংযোগও দেয়া হয়েছে। তবে সরকারি বাসা কেউই ছাড়েননি।

জানা গেছে, মন্ত্রিসভার সদস্যরা ঈদ পালন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎপর্ব ও অন্যান্য অনুষ্ঠান সরকারি বাসায় সেরে নিতে চান ।

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া গুলশানে ন্যাম ফ্লাট ভাড়া নিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন গুলসানে নিজের বাড়িতে যাচ্ছেন। একই সঙ্গে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাও হেয়ার রোড়ের বাসা ছেড়ে গোপীবাগে নিজের অ্যাপার্টমেন্টে  উঠবেন।