২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

চরফ্যাশন সড়কে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন পাঁচ জন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 02:09 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বোরহানউদ্দিন থানা পুলিশ জানায়, একটি ভটভটি (নসিমন) একটি যাত্রীবাহী টেম্পোকে ধাক্কা দিলে টেম্পো যাত্রী জরিনা বেগম (৬০) ঘটনাস্থলেই নিহত হন।  আহতদের বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা ভটভটিটি ভাংচুর করে।