কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুমিল্লার লাকসাম সড়কে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন।
নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন (৬৫)। তিনি বিজয়পুর ইউপি চেয়ারম্যানের চাচা।
পুলিশ এবং স্থানীয় জনগণ জানান, সকাল ৯টার দিকে আলাউদ্দিন সাততলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সোনালী সুপার পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়।
স্থানীয় লোকজন বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ রাস্তায় ব্যারিকেড দিলে কুমিল্লা-চাঁদপুর এবং কুমিল্লা-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বেশ কিছু গাড়ি ভাংচুর করে।
