রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সরবরাহ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় তিন কোটি টাকার সরবরাহ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে তৈরি একটি সিণ্ডিকেট সরকারি বিধিমালা উপেক্ষা করে তাদের পছন্দের ঠিকাদারকে প্রায় দ্বিগুণ দরে এই কাজ দিয়েছে বলে সূত্র জানায়। এর ফলে সরকারের লোকসান হয়েছে প্রায় এক কোটি টাকা।
ঠিকাদাররা অভিযোগ করেন, ২০০৬--০৭ অর্থ বছরে বিভিন্ন মালামাল সরবরাহের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৬ টি গ্র“পে ২ কোটি ৮৬ লাখ টাকার দরপত্র আহবান করে। কিন্তু সরকারি বিধিমালায় সর্বনিম্ন দরদাতাকে সরবরাহের অনুমতি দেয়ার নিয়ম থাকলেও কর্তৃপক্ষ তাদের পছন্দের ঠিকাদারকে প্রায় দ্বিগুণ বেশি দরে সরবরাহের অনুমতি দেয়।
‘চ’ গ্র“পে আসবাবপত্র সরবরাহের জন্য ১৪ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার একটি কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে নগরীর আলুপট্টি এলাকার ইবনে সিনা বেকারি এণ্ড ফাস্ট ফুড ১২ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা এবং কাদিরগঞ্জ এলাকার উত্তরা মেটাল ইণ্ডাস্ট্রিজ ১ লাখ ২৮ হাজার ৩২০ টাকার কাজ পায়।
কিন্তু সরকারি বিধিমালা অনুযায়ী এই খাতের মোট বরাদ্দ ১ কোটি ৯০ লাখ টাকার শতকরা ২ ভাগ হিসেবে আসবাবপত্রের জন্য ৩ লাখ ৮০ হাজার টাকার কার্যাদেশ দেয়ার সুযোগ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ পছন্দের ঠিকাদারকে ১৪ লাখ টাকার কাজ দেয়।
এছাড়া একই গ্র“পে প্রতিটি বেড সাইড লকারের জন্য ১ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার টাকার দরদাতাকে কাজ না দিয়ে ৫ হাজার ৯০০ টাকার দরদাতাকে কার্যাদেশ দেয়া হয়। একইভাবে রোগী বহনকারী ট্রলি প্রতিটি ৩ হাজার টাকার দরদাতাকে না দিয়ে ৮ হাজার ৯০০ টাকার দরদাতাকে এবং ট্রলির চাকা ১৫০ থেকে ২০০ টাকার দরদাতাকে না দিয়ে ৪০০ টাকার দরদাতাকে দেওয়া হয়।
সরবরাহ কাজের ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকার খ গ্র“পে গজ ও ব্যান্ডেজ সরবরাহের কাজ পেয়েছে নগরীর হেতেম খাঁ এলাকার মেসার্স রনি এন্টার প্রাইজ। এক্ষেত্রে গজ সরবরাহের জন্য প্রতি গজ ৭৮ টাকার দরদাতাকে কাজ না দিয়ে ১২১ টাকা ৫০ পয়সার দরদাতাকে এবং ব্যান্ডেজ সরবরাহের জন্য ৭৮ টাকার দরদাতাকে না দিয়ে ১২৬ টাকার দরদাতা হিসেবে রনি এন্টার প্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়।
ঙ গ্র“পে লং--ক্লথ, মশারি, বালিশ, বেডশিট ও ফোম সরবরাহের কার্যাদেশ পায় নগরীর সিপাইপাড়া এলাকার মেসার্স মখদুম এন্টার প্রাইজ। কিন্তু লং--ক্লথ ১৮ টাকা গজের পরিবর্তে ২৫ টাকা, মশারি ১৫ টাকার পরিবর্তে ১৮ টাকা, বালিশ ২৭০ টাকার পরিবর্তে ৩০০ টাকা, বেডশিট প্রতি গজ ৮০ টাকার পরিবর্তে ৯৪ টাকা এবং ফোম ৯০ টাকার পরিবর্তে ১১০ টাকা হিসেবে মেসার্স মখদুম এন্টার প্রাইজকে কাজ দেওয়া হয়।
এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ--পরিচালক ও দরপত্র কমিটির সদস্য সচিব এস কে জাহিদ হোসেন দাবি করেন, দরপত্রের সকল শর্ত পূরণ করে যারা উত্তীর্ণ হয়েছে একমাত্র তাদেরকেই কার্যাদেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোন অনিয়মের সুযোগ নেই। কারণ হাসপাতাল কর্তৃপক্ষকেও মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি করতে হয়।
