২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আ. লীগ--বিএনপি সংঘর্ষে আহত ৭০

নগরকান্দা উপজেলার সালছা থানা সদরে শনিবার বিকেলে আওয়ামী লীগ--বিএনপি সংঘর্ষে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2006, 06:16 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সালছা বাজারের লোহার সেতুর দুই পাশে বিবদমান দুই দলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদপুর সদর থানার কাছে অতিরিক্ত পুলিশ চাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানা সদরের কাছে দুইটি আলাদা স্থানে দুই দলের সমাবেশ চলছিল। সমাবেশ শেষে মিছিল করার সময় পথে বিকাল ৪টার দিকে দুই দল মুখোমুখি হওয়ার পর সংঘর্ষ শুরু হয়।