২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোর্ট থেকে ডাকাতি মামলার আসামীর পলায়ন

সিরাজগঞ্জ কালেক্টরেট ভবন কোর্ট থেকে বৃহস্পতিবার দুপুরে ডাকাতি মামলার এক আসামী পালিয়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতি মামলার আসামী উল্লাপাড়ার গুনাদক্ষিণ মাইনজালি গ্রামের বাবুলকে (৩৫) বুধবার গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে কোর্ট হাজতে পাঠায়। তবে দুপুরে সুযোগ বুঝে বাবুল দর্শনার্থীর ছদ্মবেশে পালিয়ে যায়।

এ ব্যাপারে সদর সার্কেলের সিনিয়র এএসপি শফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই এসপি কোর্ট হাজত পরিদর্শন করেছেন। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষী পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।