২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এস এম সুলতানের আঁকা ছবি নষ্ট হওয়ার আশংকা

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের আঁকা ছবি এবং তার ব্যবহৃত জিনিস সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 02:14 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

শিল্পীর আঁকা ছবি এবং ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণের জন্য আগামী ১৪ই অক্টোবর এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করা হবে। তাঁর মৃত্যুর পর দীর্ঘ ১২ বছর ধরে এ জিনিসগুলো একটি বন্ধ ঘরে রাখা হয়েছিল। ১১ই অক্টোবর রাতে অল্প সময়ের জন্য ঘরটি খোলা হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়।

তাঁর আঁকা ছবিগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে সাংবাদিকরা সুলতান কমপ্লেক্সে উপস্থিত হলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আনোয়ারুল নাছের তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানান। তবে শিল্পীর ছবিগুলো দেখেছেন এমন কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বিডিনিউজকে জানান উইপোকার আক্রমনে বেশ কিছু ছবি নষ্ট হয়ে গেছে।

উল্লেখ্য এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা নির্মাণের কাজ ২০০০ সালে শুরু হয়ে ২০০২ সালে শেষ হয়। শুধু মাত্র উদ্বোধনের অভাবে দীর্ঘদিন যাবৎ এটি ব্যবহার করা যায়নি।