নওগাঁর মান্দায় আ. লীগ - বিএনপি সংঘর্ষ, নিহত ১, আহত ৩০
মান্দা উপজেলার মৈনমহাটে সোমবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ৩০ ব্যক্তি আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (২৭)। তিনি মৈনমহাটের জেকের আলীর ছেলে।
আহতদের মধ্যে শিপলু (২৫), শিলু (২৭), জুয়েল (৪০) ও আওরঙ্গজেব কান্টুর (৪০) অবস্থা আশংকাজনক। তাদেরকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি গভীর নলকূপ পরিচালনার হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিএনপি সভাপতি আওরঙ্গজেব কান্টু ও আওয়ামী লীগ সভাপতি ওহিদুল ইসলাম রন্টুর কর্মীদের মধ্যে প্রায় তিন ঘন্টা ধরে ধাওয়া - পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
এ ব্যাপারে মান্দা থানায় মামলা হয়েছে।
