২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ নির্বাচন ও সংস্কারের দাবিতে মঙ্গলবার সিপিবির দেশব্যাপী বিক্ষোভ

অবাধ নিরপেক্ষ নির্বাচন ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ সংকট ও দুর্নীতি রোধের দাবিতে দেশব্যাপী গণসংগ্রাম সপ্তাহ পালনের শেষ দিনে এ কর্মসূচি পালন করা হবে বলে সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে, নির্বাচন ব্যবস্থাকে টাকার খেলা, পেশী শক্তি, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িক প্রচারণা মুক্ত করতে ৫৩ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

এছাড়া সিপিবি ঢাকায় পল্টন মোড়ে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।

সিপিবির অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ অক্টোবর বাংলাদেশ রেলওয়ে শ্রমিক--কর্মচারী সংগ্রাম পরিষদ আহূত প্রতীকী রেল ধর্মঘটের প্রতি সমর্থন দেওয়ার কথা জানানো হয়।

সিপিবি নেতারা রেলকে ধ্বংসের অভিযোগ এনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মন্ত্রী, আমলা, কর্মকর্তা--কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা রেল সংকোচন নীতির বিরুদ্ধে সারাদেশে লাগাতার গণ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।