২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে রোববার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬ টায় ময়মনসিংহের গাঙ্গিনারপাড় নামকস্থানে ঢাকাগামী দূরন্ত পরিবহনের একটি বাসের চাঁপায় ঘটনাস্থলে ফাতেমা (৩৫) নামের এক মহিলা নিহত হয়।

অপরদিকে শনিবার রাত সাড়ে ১২টায় ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের মাসকান্দা বাসস্ট্যান্ডে সৌখিন পরিবহনের একটি গাড়ী ঘুরানোর সময় বাসের নিচে চাপা পড়ে কর্তব্যরত নৈশ প্রহরী আলাল উদ্দিন (৫৫) ঘটনাস্থলেই মারা যান।

নিহতের বাড়ি শহরের বলাশপুর এলাকায়।