মোহাম্মদ ফরহাদের মৃত্যুবার্ষিকী সোমবার
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের ১৯তম মৃত্যুবার্ষিকী সোমবার । এ উপলক্ষে বাদ আসর মরহুমের স্ত্রী রাশেদা খানমের ৯৪/এফ, আজিমপুর কলোনীর (পার্টি হাউজ মসজিদের কাছে) বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মিলাদ মাহফিলে মোহাম্মদ ফরহাদের সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীদের শরীক হয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।
