গাইবান্ধায় বিদ্যুতের তার ছিড়ে মাথায় পড়ে নিহত ১
জেলার পলাশবাড়ী উপজেলা শহরে রোববার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে পল্লী বিদ্যুতের ১১ কেভির একটি তার ছিড়ে এক পথচারীর মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ঘোড়াঘাট সংলগ্ন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইটাবাওনা গ্রামের ছায়েদ আলীর ছেলে রায়হান (১৯) রিক্সায় করে পলাশবাড়ী হাটে যাওয়ার পথে তার মাথায় ওই তার ছিড়ে পড়ে।
