২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২০

জেলা সদরের চন্দ্রগঞ্জের বিছমিল্লাহ রোডের মাথায় শুক্রবার দুপুর প্রায় সোয়া একটার দিকে রামগতি থেকে চট্টগ্রাম অভিমুখী বিআরটিসি বাসের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক বাস যাত্রী নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল, স্থানীয় চন্দ্রগঞ্জ ক্লিনিক ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে লক্ষ্মীপুর ও চন্দ্রগঞ্জে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা আশংকাজনক।  বাস ও ট্রাক দুটি বর্তমানে সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।