প্রতিশ্রুতি রাখলেন খালেদা জিয়া
ক্ষমতায় গেলে খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টন করার যে প্রতিশ্র“তি খালেদা জিয়া ১৯৯৮ সালে দিয়েছিলেন আজ বৃহ¯পতিবার তা বাস্তবায়িত হলো।
আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের গুলিতে কৃষক বধু জায়েদা খাতুন ১৯৯৮ সালের ২৭ জুলাই নিহত হলে দেবহাটা-কালিগঞ্জের ভূমিহীনরা ফুসে উঠেন। এর মাত্র কয়েক দিন পর ৮ আগস্ট তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়া দেবহাটার দেবীশহর ফুটবল ময়দানে বিএনপি আয়োজিত এক জনসভায়-ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে। দেবহাটা কালিগঞ্জের ৮টি জনপদের শত শত ভূমিহীন খালেদা জিয়ার সেদিনের ওই ঘোষণার বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন। বর্তমান সরকারের আমলে বিভিন্নভাবে যাচাই-বাছাইয়ের পর ৮৯৯টি ভূমিহীন পরিবারকে চিহ্নিত করে প্রতিটি পরিবারকে এক একর করে খাসজমির দলিল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
খালেদা জিয়া বৃহস্পতিবার প্রথম বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দেবহাটা-কালিগঞ্জ এলাকা সফরে এলেন। কালিগঞ্জের সামাদ স্মৃতি ফুটবল ময়দানে ৪ দলীয় জোট আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৪৪৬টি ভূমিহীন পরিবারের প্রতিটিকে এক একর করে খাসজমির দলিল প্রাথমিকভাবে হস্তান্তর করেন।
ভাংগানমারি ও জায়েদা নগরের ভূমিহীনরা খাসজমি আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর তাদের প্রতিক্রিয়ায় বলেন, এর ফলে খাসজমিতে কেবলমাত্র ভূহিমীনদেরই অধিকার প্রতিষ্ঠিত হলো।
উল্লেখ্য, ১৯৯৮ এর আন্দোলনকালে শহীদ কৃষকবধু জায়েদার নামানুসারে কালিগঞ্জের ভূমিহীন জনপদ বাবুরাবাদের নামকরণ করা হয় জায়েদানগর।
