সূত্রাপুরে র্যাবের ‘ক্রসফায়ারে’ একজন নিহত
পুরান ঢাকার সূত্রাপুরে বুধবার গভীর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ‘ক্রসফায়ারে’ বিজয় হোসেন কালু (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবক সূত্রাপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে র্যাব জানিয়েছে।
ঘটনার পর র্যাব এক বিবৃতিতে জানায়, ওই সন্ত্রাসী পালাতে চেষ্টা করলে র্যাবের সাথে ক্রসফায়ারে পড়ে সে মারা যায়। নিহত কালু নগরির কলতাবাজারের ১৪/১ আবদুর রউফ লেনের বাসিন্দা। তার বাবার নাম কফিল উদ্দিন। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিজয়গাঁও গ্রামে।
ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একটি বন্দুক উদ্ধার করেছে। র্যাব সূত্র আরও জানায়, নিহত সন্ত্রাসী দুটি মামলার অভিযুক্ত আসামী।
এই ঘটনায় র্যাব - ১০ এর ডেপুটি অ্যাসিসটেন্ট ডাইরেক্টর শাখাওয়াৎ হোসেন সূত্রাপুর থানায় একটি একটি মামলা দায়ের করেছেন।
