নারায়ণগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সোমবার সকালে নাগরিক কমিটি মিছিল সমাবেশ করেছে। এছাড়া মেঘনা ঘাট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও ঘেরাও করা হয়।
নাগরিক কমিটি মেঘনা মুক্তিযোদ্ধা বাজার থেকে মিছিল করে মেঘনা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান ফটকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। আটক করে ৪/৫ জনকে । তবে কর্মসূচি শেষে পুলিশ তাদের ছেড়ে দেয়। নাগরিক কমিটির এ ঘেরাও কর্মসূচি চলে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ।
কর্মসূচি চলাকালে সোনারগাঁও নাগরিক কমিটির আহবায়ক এটিএম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শফিকুল কবির ভূঁইয়া রিপন, আমানউল্লাহ আমান, আব্দুল হালিম, আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
