২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হত্যাসহ ৬ মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) একটি দল সোমবার রাতে যশোরের মনিরামপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হত্যা মামলার আসামি আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 05:21 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা কাদের হত্যাসহ ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সে মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়ন থেকে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়।

র‌্যাব-৬ দলটি ঝাপা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সূত্র আরো জানায়, সে ওই এলাকায় চাঁদাবাজির সাথে জড়িত। কাদের হত্যা মামলায় তাকে কয়েকদিন আটকরাখা হয়েছিল। জামিনে বেরিয়ে এসে সে এখন সেখানে চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে।