জেএমবি নেতা আবদুল আউয়াল ফের ৭ দিনের রিমান্ডে
জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আউয়ালকে সোমবার আরো সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সাত দফায় মোট ৫৩ দিন রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা আরো নয় দিনের রিমান্ডের আবেদন করলে মহানগর হাকিম শামসুল আলম খান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় আউয়ালকে লালবাগের পলাশী ব্যারাক মোড়ের একটি চা দোকানের চালে বোমা হামলা মামলায় ছয় দিনের রিমান্ড শেষে আরো সাত দিনের রিমান্ডে নেয়া হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, বোমা বিস্ফোরণে আউয়ালের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার সহযোগীদের গ্রেপ্তারের জন্যে আরো রিমান্ড প্রয়োজন বলে তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান।
