সাভার ও গলাচিপায় ২ তরুণীকে ধর্ষণ শেষে হত্যা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামে বৃহস্পতিবার রাতে কলি (২০) নামের তরুণীকে দুর্বৃত্তরা গণধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করেছে। একই ধরনের ঘটনা ঘটেছে সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের সুগন্ধি গ্রামে। এখানে ধানক্ষেত থেকে পুলিশ অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত কলির পিতা গলাচিপা উপজেলার দিনমজুর ইদ্রিস গাজী জানান, কলি বৃহস্পতিবার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী একটি বাড়িতে যায়। অনেক খোজাখুজির পর শুক্রবার সকালে স্থানীয় কৃষকরা কলির লাশ একটি গাছের সাথে ঝুলে থাকতে দেখে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত কলির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, গণধর্ষনের পর কলিকে স্বাসরোধ করে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়।
সাভারে শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে শাড়ি, ব্লাউজ ও পেটিকোট পরিহিত অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। ধারনা করা হচ্ছে, নিহত যুবতী গার্মেন্টস কর্মী এবং তাকে কোন দূস্কৃতকারীরা গণ ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে রাখে।
