পিতা-পুত্র জেএমবি
বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশ জেএমবি সদস্য সন্দেহে দুই পুত্রসহ ইদ্রিস মুন্সী (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুই পুত্র হচ্ছে-- ইউনুস মুন্সী (২২) ও হানিফ মুন্সী (২০)।
মোরেলগঞ্জ থানা পুলিশ বুধবার ভোরে খাউলিয়া ইউনিয়নের সন্যাসী গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। দুপুরে তাদের বাগেরহাট গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।
গোয়েন্দা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ অবশ্য আটককৃতদের বিস্তারিত পরিচয় জানাতে অস্বীকার করেছে।
