কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল লুট
কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া কবরস্থান সড়কের একটি ফ্ল্যাটে বুধবার ভোর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
জানা যায়, ভোর রাত সাড়ে ৩ টায় ১০/১২ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত ওই সড়কের গোলাম কবিরের মালিকানাধীন দ্বিতল ভবনে হানা দেয়। ভবনের দুতলার বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহেরের ফ্ল্যাটের দরজা ভেঙে ডাকাত দল ভেতরে ঢুকে। রাতে বাড়িতে আবু তাহের ছিলেন না। ডাকাতরা তার স্ত্রী ও ছেলেমেয়েদের অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়।
ডাকাতরা এ সময় ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাইরের দরজায় তালা দিয়ে রাখে এবং এক এক করে ফ্ল্যাটে ডাকাতির পরিকল্পনা নেয়। এ সময় পাশের বাসা থেকে কক্সবাজার থানায় ফোন করা হলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়।
