মিরপুরে বিএনপি নেতা খুন
সোমবার অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ৯১ নং ওয়ার্ড বিএনপির একজন নেতা নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল মতিন (৪০)। তিনি মিরপুরের ১২ নং সেকশনের কালশি রোডের বাসিন্দা মোকসেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয় পার্টি অফিসের ভেতরে অন্যান্য নেতা কর্মীদের সাথে বসে থাকা অবস্থায় দু’জন বন্দুকধারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং টাকা পয়সার ভাগ বাটোয়ারা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এছাড়া পুলিশ সোমবার সকালে খিলক্ষেত এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে।
