১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ৩দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের আমন্ত্রণে ১২ ফেব্র“য়ারি প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান যাচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান রোববার সাংবাদিকদের বলেন, বেগম জিয়ার পাকিস্তান সফরকালে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। সফরে প্রধানমন্ত্রী পাক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের সাথেও সাক্ষাৎ করবেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের আমন্ত্রণে মার্চের ৩য় সপ্তাহে ভারত সফর করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এর আগে জানায়, ভারতীয় কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করতে কাজ করে যাচ্ছেন।
২০০১ সালের সাধারণ নির্বাচনে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর।
