২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপিকে হত্যার হুমকি দিয়ে জেএমবি’র চিঠি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) সদস্যরা বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মুজিবর রহমান নান্টুকে হত্যার হুমকি দিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 03:22 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

রোববার দুপুরে ডাকযোগে পাঠানো একটি চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।

এ ব্যাপারে স্পেশাল পিপি মৌখিকভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেছেন।

জেএমবি ওই চিঠিতে বলা হয়েছে, পিপি মিথ্যাভাবে দায়েরকৃত মামলা পরিচালনা করছেন। এ কারণে তাকে দেখে নেয়া হবে।

এর আগেও গত ১৩ ডিসেম্বর অনুরূপভাবে পিপিকে জেএমবি হুমকি প্রদান করে।

ঝালকাঠির দুই বিচারক হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি বর্তমানে ওই পিপি পরিচালনা করছেন।

এ মামলায় জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানি, ঘাতক মামুন, সুলতান, আউয়াল, মোল্লা ওমর এবং আমজাদকে আসামি করা হয়েছে।