বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছাদেক চৌধুরী ও নাজিম উদ্দিন তালুকদারের মৃত্যুতে শেখ হাসিনার শোক
আওয়ামী লীগ সভানেত্রী এবং জাতীয় সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনা চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের (উত্তর) সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছাদেক চৌধুরীর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক নেতার মৃত্যুতে এক শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, তার অকাল মৃত্যুতে আমারা একজন নিবেদিত প্রাণ বলিষ্ঠ সংগঠক, সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতাকে হারালাম। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো’।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শেখ হাসিনা অপর এক শোক বিবৃতিতে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা আন্দোলনের কারাবরণকারী, মদন উপজেরার কাইটাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমউদ্দিন তালুকদারের মৃত্যুকে শোক জানান। নাজিমউদ্দিন তালুকদার বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্না----রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
