নতুন ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রম বাতিল সংক্রান্ত প্রকাশিত সংবাদে ইসি’র দ্বি-মত
ইলেকশন কমিশন সচিবালয় নতুন ভোটার তালিকা প্রণয়নের কাজ বাতিল করা হয়েছে এ মর্মে দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ব্যাপারে দ্বিমত প্রকাশ করেছে।
শুক্রবার নির্বাচন কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় কমিশনের বৈঠক ও ভোটার তালিকা প্রণয়নের কাজ সক্রান্ত খবরটিতে আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংবাদকে অসত্য বলে দাবি করা হয়। এছাড়া বৃহষ্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের বৈঠকে এ সংক্রান্ত কোন আলোচনা হয়নি বলে বিবৃতিতে দাবি করা হয়।
