মুন্সীগঞ্জে বাস- ট্রাকের সংঘর্ষে আহত ৩২
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামপুরের কাছে ঢাকা-মাওয়া মহাসড়কে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ৩২ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানায়, মাওয়াগামী একটি যাত্রিবাহী বাসের সাথে ঢাকাগামী লোহার রড বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মুন্সীগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। দুটি যানের চালকই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
